চুয়েটে তিনদিন ব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স শুরু

বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তিতে অগ্রসর থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তিতে অগ্রসর থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান
বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তিতে অগ্রসর থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫৮  
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২০:০১  
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের আয়োজনে চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে শুরু হয়েছে “তড়িৎ, কম্পিউটা এবং যোগাযোগ প্রকৌশল নিয়ে আর্ন্তজাতিক সম্মেলন  ইসিসিই ২০২৫ (ECCE-2025)” । তিনদিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে সর্বমোট ১৫টির অধিক দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নিয়েছেন। এতে ৫টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। এই কনফারেন্সে সর্বমোট ১১৮৮টি পেপারের মধ্যে ৫২৭টি রিসার্চ পেপার উপস্থাপিত হবে। এর মধ্যে ২৬৩টি অনলাইন প্রেজে›টেশন এবং ২৬৪টি অফলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হবে। 
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)  চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তিতে অগ্রসর থাকতে হবে। এ বিষয়ে নতুন জ্ঞান ও উদ্ভাবনে নিরন্তর প্রচেষ্টা থাকতে হবে। এ জন্য এ বিষয়ে দক্ষ গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এ ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তিনি আরো বলেন, নতুন গবেষকদের নিয়ে আমরা আশাবাদী। তাদের হাতে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাবে। এ ধরনের কনফারেন্স নতুনদের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠঅনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইই) বাংলাদেশ সেকশন এর সভাপতি ও চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং ইউজিসি’র হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের পরিচালক ও চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।
কনফারেন্স সভাপতি এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. নিপু কুমার দাশ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্স টেকনিক্যাল সেক্রেটারি ও ইটিই বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম এবং টিপিসি চেয়ার ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ রুবাইয়াৎ তানভীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোঃ মুরাদ হাসান।

গেস্ট অব অনারের বক্তব্যে চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, আমাদের উন্নয়নকে টেকসই করতে হলে তথ্য প্রযুক্তিতে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। আমাদের সমাজে তথ্য-প্রযুক্তিভিত্তিক জ্ঞান আরো ছড়িয়ে দিতে হবে। নতুনদের বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তথ্য-প্রযুক্তি খাতের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। এ ধরণের কনফারেন্সের মাধ্যমে আমাদের তরুণ গবেষকদের প্রয়োজনীয় গাইডলাইন দেবে।