ধন্যবাদ জানালেন শুভেচ্ছায় সিক্ত জয়

২৮ জুলাই, ২০২০ ১২:৪৯  
ডিজিটাল মাধ্যমে ৫০তম জন্মদিবসে অযুত ভালোবাসায় সিক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সবার ভালোবাসার জবাবে মঙ্গলবার প্রথম প্রহরে ফেসবুকে তিনি লিখেছেন, “যারা বিভিন্ন মাধ্যমে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আসলে আমার বয়স লুকানোর কোনো উপায় নেই কারণ বাংলাদেশ আর আমার বয়স একই! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।” প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয় ৪৯ বছর পূর্ণ করেন সোমবার। এদিন প্রথম প্রহরে ফেসবুকের পাতায় ভক্ত অনুরাগীর শুভেচ্ছা বার্তায় সিক্ত করেন তাকে। ভার্চুয়াল মাধ্যমে উদযাপন করা হয় দিনটি। এর মধ্যে সকালে জুম বৈঠকে জয় যাত্রা’র স্মৃতি রোমন্থন করে আগামী সমৃদ্ধির ভবিষ্যত বিনির্মাণে তার দীর্ঘায়ু কামনা করে ডিজিটাল রূপান্তরের পথিকৃৎ-কে শুভেচ্ছা জানায় আইসিটি পরিবার। ফেসবুক পাতায় জয়কে ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’ হিসেবে বর্ণনা করে একটি ভিডিও পোস্ট দেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক পাতায় একটি ভিডিও পোস্ট করে লেখেন-‘….শুভ জন্মদিন সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয়।’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম। বিজয়ের পর তার নাম ‘জয়’ রাখেন নানা শেখ মুজিবুর রহমান। আর নানি ফজিলাতুন্নেসা মুজি তার নাম রাখেন সজীব।