চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত অর্থায়নে ১৫টি স্প্রে মেশিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় শহরের পুরোনো সিঅ্যান্ডবি-সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে সামাজিক সংগঠন আন-নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। […] The post চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ firs

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ
২১ অক্টোবর, ২০২৬ ২২:০০  

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত অর্থায়নে ১৫টি স্প্রে মেশিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় শহরের পুরোনো সিঅ্যান্ডবি-সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে সামাজিক সংগঠন আন-নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিটির জন্য একটি করে স্প্রে মেশিন বরাদ্দ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন-নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় আন-নাসিহা ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদার, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ করা স্প্রে মেশিনের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে মশা নিধন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

 

The post চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.