রাজবাড়ীতে বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
রাজবাড়ী: শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। বুধবার (২১ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দশমীর পূজার আনুষ্ঠানিকতা। এখন অপেক্ষা প্রতিমা বিসর্জনের। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। তাই রাজবাড়ী জেলার বিভিন্ন পূজামণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর। তিথি অনুযায়ী, এ বছর দেবী দুর্গা নৌকায় চড়ে কৈলাসে ফিরে […] The post রাজবাড়ীতে বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ী: শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। বুধবার (২১ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দশমীর পূজার আনুষ্ঠানিকতা। এখন অপেক্ষা প্রতিমা বিসর্জনের। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। তাই রাজবাড়ী জেলার বিভিন্ন পূজামণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর।
তিথি অনুযায়ী, এ বছর দেবী দুর্গা নৌকায় চড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন। প্রতিমা বিসর্জনের আগে বিবাহিত নারীরা দেবীকে সিঁদুর পরিয়ে ও মিষ্টি নিবেদন করে বিদায় জানান। এ সময় তারা স্বামীর দীর্ঘায়ু, পরিবারের কল্যাণ ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।
পরে দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে একে অপরের কপালে ও গালে সিঁদুর মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন নারীরা। নাচ, গান ও মিষ্টিমুখের মধ্য দিয়ে চলে এ আয়োজন। বিবাহিত নারীদের পাশাপাশি অবিবাহিত তরুণীসহ অন্য ভক্তরাও এতে অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আনন্দ-উৎসবের মধ্যেও ভক্তদের মধ্যে বিরাজ করছে বিদায়ের আবেগ।
গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর থেকে পূজামণ্ডপগুলোতে চলে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজন। ছয় দিন ধরে উৎসবমুখর পরিবেশে পূজামণ্ডপগুলোতে ভক্তদের পদচারণা ছিল চোখে পড়ার মতো।
এ বছর রাজবাড়ী জেলায় ৪৬৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজার দিনগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল মণ্ডপগুলো। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবীকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের কণ্ঠে থাকবে আগামী বছর আবারও ফিরে আসার প্রার্থনা।
The post রাজবাড়ীতে বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





