দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান পেট্রোল পাম্প মালিকদের
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী স্বাভাবিকভাবে জ্বালানি তেল কেনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
২২ জুলাই, বুধবার সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে এবং চাহিদা অনুযায়ী নিয়মিত সরবরাহ অব্যাহত আছে। ফলে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই।
সংগঠনটি ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল কিনবেন না। যার যতটুকু প্রয়োজন, শুধু ততটুকুই সংগ্রহ করুন।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মতে, অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রবণতা কৃত্রিম চাপ সৃষ্টি করতে পারে, যা স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলতে পারে।
//ডিবিটেক/পিআর/এনএএম//





