ফুটবল উন্মাদনায় শাওমি স্মার্ট টিভির বিক্রিতে ব্যাপক সাড়া

আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশে শাওমির স্মার্ট টিভির বিক্রি ও ক্রেতাদের আগ্রহ বেড়েছে। বড় পর্দা, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং উন্নত ডিসপ্লে প্রযুক্তিসমৃদ্ধ নতুন দুটি সিরিজ বাজারে রয়েছে।

ফুটবল উন্মাদনায় শাওমি স্মার্ট টিভির বিক্রিতে ব্যাপক সাড়া
২০ জুলাই, ২০২৬ ১৯:০২  

আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশে শাওমির স্মার্ট টিভি সিরিজের বিক্রি ও ক্রেতাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। প্রতিষ্ঠানটির দাবি, বড় পর্দা, উন্নত ডিসপ্লে প্রযুক্তি ও উচ্চ রিফ্রেশ রেটের কারণে ফুটবলপ্রেমীদের মধ্যে তাদের স্মার্ট টিভির চাহিদা বৃদ্ধি পেয়েছে।

শাওমি জানিয়েছে, বিভিন্ন ধরনের ক্রেতার চাহিদা ও বাজেট বিবেচনায় দুটি সিরিজে মোট নয়টি স্মার্ট টিভি বাজারজাত করা হয়েছে।

ফ্ল্যাগশিপ Xiaomi TV S Mini LED 2026 সিরিজে রয়েছে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, অ্যাডভান্সড লোকাল ডিমিং, সর্বোচ্চ ১,২০০ নিটস পিক ব্রাইটনেস এবং গেম বুস্ট সুবিধাসহ ১৪৪ হার্জ নেটিভ রিফ্রেশ রেট। এছাড়া ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি যুক্ত থাকায় সিনেমা ও গেমিং অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে Xiaomi TV A Pro 2026 সিরিজে রয়েছে ৪কে কিউএলইডি ডিসপ্লে, সিনেমা-গ্রেড কালার অ্যাকিউরেসি, ফিল্মমেকার মোড এবং ডলবি অডিও। উভয় সিরিজের টিভিতেই ৪কে রেজ্যুলেশন, এমইএমসি মোশন এনহ্যান্সমেন্ট, গুগল টিভি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপল এয়ারপ্লে এবং উন্নত অডিও প্রযুক্তির সুবিধা রয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ফুটবল এমন একটি খেলা যা লাখো মানুষকে একত্রিত করে। এবারের টুর্নামেন্টে দেশের অনেক পরিবার উন্নত ভিউয়িং অভিজ্ঞতার জন্য শাওমির স্মার্ট টিভি বেছে নিয়েছে। তিনি বলেন, টুর্নামেন্ট শেষ হলেও লাইভ স্পোর্টস, সিনেমা ও দৈনন্দিন বিনোদনের জন্য এসব টিভি একই ধরনের অভিজ্ঞতা দেবে।

শাওমির ‘কানেক্টেড স্মার্ট লাইফস্টাইল’ উদ্যোগের অংশ হিসেবে নতুন স্মার্ট টিভি সিরিজ দেশের অনুমোদিত শাওমি স্টোর ও অংশীদার রিটেইল শপে পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, Xiaomi TV S Mini LED 2026 সিরিজের ৯৮ ইঞ্চি মডেলের দাম ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি ২ লাখ ৪৫ হাজার ৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ৪১ হাজার ৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চি ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া Xiaomi TV A Pro 2026 সিরিজের ৭৫ ইঞ্চি মডেলের দাম ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ১৫ হাজার ৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চি ৫৩ হাজার ৯৯৯ টাকা।
//ডিবিটেক/এসআই/এসএমই//