ঈদে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি
ফেসবুকে ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কোলাকুলির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে রাজনৈতিক সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ২৯ মে, শুক্রবার দেওয়া পোস্টে মির্জা ফখরুল লেখেন, “আসুন, সকল বৈষম্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করি।”
পোস্টে তিনি উল্লেখ করেন, ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ঈদের নামাজের পর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ ঘটনাকে তিনি ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
বিএনপি মহাসচিব আরও লেখেন, “পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও রাজনৈতিক সৌন্দর্যের এই বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক।”
ফেসবুকে প্রকাশিত ছবিতে দুই নেতাকে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এটিকে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
/ডিবিটেক/ এফইউএএফ/ ইকে/



