বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-জেনারেশন এক্স
সদ্য গত মাসে মার্চ বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ী। সেখানে ‘আলী খামেনেয়ী’ সম্পর্কিত পাতা পড়া হয়েছে ৪২ হাজার ২৭৭ বার।
তালিকাটি থেকে দেখা যায়, বাংলা পিডিয়ায় ইরান বিষয়ক বিষয়বস্তু পাঠে এগিয়ে পাঠক। পাশাপাশি আলোজিত জেনজি প্রজন্ম নিয়েও রয়েছে প্রবল আগ্রহ। সব মিলিয়ে আন্তর্জাতিক বিষয় ও সমসাময়িক আলোচিত ব্যক্তিদের প্রতি পাঠকদের আগ্রহ দেথা গেছে সবচেয়ে বেশি।
তালিকা অনুযায়ী ‘জেনারেশন এক্স’ বিষয়ে দ্বিতীয় সর্বোচ্চ পাঠ হয়েছে জনপ্রিয় এই অনলাইন বাংলাকোষে। সেখানে মার্চে ‘জেনারেশন এক্স’ বিষয়ে পড়া হয়েছে ৩২ হাজার ১০৫ বার।
তবে তৃতীয় স্থানে আছেন ভারতীয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, যার পাতা পড়া হয়েছে ২৬ হাজার ৫২৮ বার।
চতুর্থ স্থানে রয়েছে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ (২৪ হাজার ৭৩০ বার) এবং পঞ্চম স্থানে ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২৬’ (২৩ হাজার ২৯২ বার)। ষষ্ঠ স্থানে রয়েছে ‘ইরান’ (২২ হাজার ৭৪২ বার)।
এছাড়া সপ্তম স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (২০ হাজার ২৭৭ বার), অষ্টম স্থানে আলোচিত পর্ন তারকা মিয়া খলিফা (১৯ হাজার ২৮০ বার) এবং নবম স্থানে ‘হরমুজ প্রণালি’ (১৮ হাজার ৬৭৭ বার) রয়েছে।
তালিকায় আরও রয়েছে ‘বাংলাদেশ’ (১৬ হাজার ৬৭৪), ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস’ (১৩ হাজার ৯৮৩), ‘জনি সিন্স’ (১২ হাজার ৭০১), ‘কায়সার কামাল’ (১২ হাজার ৬৫৭), ‘এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)’ (১২ হাজার ০৯৬), ‘তারেক রহমান’ (১১ হাজার ৮৪৩), ‘ইসরায়েল’ (১১ হাজার ৫২৩), ‘শিয়া ইসলাম’ (১১ হাজার ৩৭৩), ‘সালাহউদ্দিন আহমেদ (রাজনীতিবিদ)’ (১০ হাজার ৮৩২), ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬’ (১০ হাজার ৬৪৯) এবং ‘বেঞ্জামিন নেতানিয়াহু’ (১০ হাজার ১৯৭)।
ডিবিটেক/এনএ/ইকে



