আলোচনায় আম্মারের 'ব্যতিক্রমী' ঈদফটো কার্ড
সোশাল হ্যান্ডেলে ব্যতিক্রমী ঈদ ফটোকার্ড দিয়ে ফের আলোচনায় এলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। কার্ডে দেশের চারটি দলের শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঈদের শুভেচ্ছা ও ফটোকার্ডের মধ্যে শেষ রোজার শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৯ মার্চ, বৃহস্পতিবার রাতে ফটোকার্ডটির পোস্টে আম্মার লিখেছেন, ‘এই ৪টা মাথা যদি কোনোদিন একসাথে হয় সেদিনই বিপ্লব সম্ভব।’ কার্ডটি প্রচার করা হয় শান্তি প্রিয় দেশবাসীর পক্ষে।
নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে আম্মার লেখেন, ‘শিবির বলে আমি ছাত্রশক্তি, ছাত্রশক্তি বলে আমি শিবির, দল বলে আমি শিবির। আসলে আমি ইউসুফ সরকারের ভক্ত। আর জীবনের সবচেয়ে বড় সফলতা কেউ আমারে শাহাবাগী, বাম ট্যাগ দেয়নাই-আলহামদুলিল্লাহ।’
পোস্টের শেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ‘ঈদ মোবারক’ বলেন। অনেকে আবার আম্মারের ছবির জায়গায় নিজের ছবি বসিয়েও শেয়ার করছে ফটোকার্ডটি।
তবে পোস্টে উল্লেখিত চার ব্যক্তির নাম স্পষ্টভাবে উল্লেখ না করায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা দেখা গেছে।
ডিবিটেক/এনএ/ইকে



