নির্ধারিত সময় অনুসারে শুক্রবারও চলবে মেট্রোরেল

নির্ধারিত সময় অনুসারে শুক্রবারও চলবে মেট্রোরেল
১১ ডিসেম্বর, ২০২৫ ২০:৪৭  

শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করলেও নির্ধারিত সময়সূচী অনুসারে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিঃ।

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে তাদের ফেসবুক পেইজে এই ঘোষণা দিয়েছে। 

এর আগে, স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।

তবে রাতের ঘোষণার মাধ্যমে, শুক্রবারও মেট্রোরেল চলবে বলে জানিয়েছে তারা।

ডিবিটেক/বিটিসি/ইকে