বিটিআরসি ভবন ভংচুর মামলায় 

কারাগারের বাইরে তালিকাভূক্ত ৯ জনই মোবাইল সার্ভিস কমিউনিটির সদস্য

কারাগারের বাইরে তালিকাভূক্ত ৯ জনই মোবাইল সার্ভিস কমিউনিটির সদস্য
২ জানুয়ারি, ২০২৬ ১৯:২৩  

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিফিকেশন রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর বিরোধিতায় বিটিআরসির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেফতার ৪৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ২৫ ডি ধারায় প্রায় ৫০০ থেকে ৬০০ জন বিক্ষোভকারী রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে হামলা চালিয়ে বাইরের কাচের দেয়াল ভাঙচুর এবং সামনে থাকা একটি এসি স্টাফবাস ক্ষতিগ্রস্ত করার দায়েরকৃত মমালায় মোট ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

ঘটনার পরদিন শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে গ্রেফতার করা হয়। মামলায় থাকা ৯জনই মোবাইল সার্ভিস কমিউনিটির কার্য নির্বাহী কমিটির সদস্য। আদালতে উপস্থাপিত অভিযুক্তদের বাইরে থাকা অভিযুক্ত ওই ব্যক্তিরা হলেন  মোবাইল সার্ভিস কমিউনিটির প্রেসিডেন্ট আসলাম, ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা, সেক্রেটারি আবু সাঈদ পিয়াস, সদস্য- মোঃ এহসান, হুমায়ুন কবির, মোঃ আরিফ, মোঃ শাহাদাত হোসেন, মোঃ শুভ এবং মোঃ ফয়সল আজাদ।

এদিকে আটক ব্যক্তিদের ২ জানুয়ারি, শুক্রবার গ্রেফতারদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জামিন আবেদন নামঞ্জুর করে গ্রেফতার ৪৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন- মো. শাহজাহান (৩২), অপূর্ব ইসলাম (২২), শরিফুল ইসলাম নিলয় (১৯), জাহিদ হাসান হৃদয় (২৫), শাহেদ ভূইয়া (২০), বুলবুল আহমেদ (২৬), দীপক হাজরা (২৬), মান্না হোসেন (২৫), ইয়াছিন আরাফাত অর্নব (২৫), আশরাফ উদ্দিন (৩০), মোঃ শাহ জালাল (২৮), মোঃ শাহিন (২১), মোঃ নাইম (২১), সাইদুর রহমান (১৯), ইমতিয়াজ আহমেদ হৃদয় (২১), মোঃ রমজান (১৯), মোঃ সাব্বির হোসেন (২৪), তরিকুল ইসলাম রিফাত (১৯), মঈন হোসেন রাজন (২২), অনিক হোসেন (২৭), মোঃ তরিকুল ইসলাম (২৪), মোঃ রিফাত হোসেন (২৩), মোঃ হানিফ মিয়া (২৫), মোঃ শাহাদাৎ হোসেন রাব্বি (৩২), মোঃ সোহানুল হক (২৪), মোঃ তারেক আজিজ (২৮), মোঃ সাজ্জাদ ইসলাম (১৯), মোঃ শিপন (২৩), এজাজ হোসেন সিয়াম (২৪), মোঃ উনায়েস ইমরান (২৪), মোঃ মনিব আক্তার (২৫), মোঃ হারিজ (২৮), সাব্বির হোসেন বিজয় (২২), এস এম মতিউর রহমান (৪৮), রাজন শেখ (৩১), মোঃ আবু সাদিক রাকিব (২৯), মামুন ব্যাপারী (২৪), মজিবুর রহমান (৩২), মোঃ সালাহ উদ্দিন ব্যাপারী (৪০), আমিনুল ইসলাম নাঈম (২৫), রাকিবুল হাসান রাকিব (২৩), আব্দুল্লাহ সবুজ (৩১), দেলোয়ার হোসেন (৩৮) ও সৈয়দ আহমেদ শুভ (২৬)।

ডিবিটেক/জিএনও/ইকে