কাতার নয়; জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
‘কারিগরি জটিলতায়’ নিজেদের এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে না পারলেও জার্মানি থেকে ভাড়া করে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে কাতার সরকার। ওই বিমানে করেই ৭ ডিসেম্বর, রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
ঢাকায় অবস্থিথ কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানিয়েছেন কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সূত্রমতে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে যাবেন কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় পাঠানো ওই এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে। নিজেদের বিমানের ‘কারিগরি জটিলতায়’ এই বিকল্প ব্যবস্থা নিয়েছে কাতার সরকার।
ডিবিটেক/বিএন/ইকে







