২ লাখ সদস্যের লেনদেন সহজ হলো বিকাশ-এ

২ লাখ সদস্যের লেনদেন সহজ হলো বিকাশ-এ
১৯ আগষ্ট, ২০২৫ ২৩:১২  
২০ আগষ্ট, ২০২৫ ০৬:১৩  

পেইজ ডেভেলপমেন্ট সেন্টার সহ ৬৪টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ১৬২টি শাখার মাধ্যমে ২ লাখ ১০ হাজার সদস্যের সঞ্চয় ও ঋণের টাকা অ্যাপের মাধ্যমে ব্যবস্থাপনা করছে ফিনটেক প্রতিষ্ঠান বিকাশ। ফলে প্রতিষ্ঠানটির সদস্যরা এখন বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে সহজ কয়েকটি ধাপে এই কিস্তি জমা দিতে পারছেন। 

 এ লক্ষ্যে, সম্প্রতি বিকাশ এর প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ই-ভিপি ও হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী ও মাইক্রোফাইন্যান্স পেমেন্ট এর ভিপি তারিকুল ইসলাম এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইউনুস, ডিরেক্টর মো. মুজিবুর রহমান, মো. এ ডব্লিউএম ওয়াহিদুজ্জামান ও মো. আব্দুর রউফ ভুঁইয়া।

 বিকাশ এর পক্ষ থেকে ১৯ আগস্ট, মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।