আইপিওতে ফিগমার ১৬.৪ বিলিয়ন ডলারের মূল্যায়ন প্রত্যাশা

আইপিওতে ফিগমার ১৬.৪ বিলিয়ন ডলারের মূল্যায়ন প্রত্যাশা
২২ জুলাই, ২০২৫ ১৪:৫৭  
২২ জুলাই, ২০২৫ ১২:৫৭  

ক্লাউড-ভিত্তিক ডিজাইন সফটওয়্যার কোম্পানি ফিগমা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারে তালিকাভুক্তির (আইপিও) মাধ্যমে ১৬.৪ বিলিয়ন ডলারের সম্পূর্ণ মূল্যায়নের লক্ষ্য নির্ধারণ করেছে। কোম্পানিটি ও এর কিছু বিনিয়োগকারী ৩৭ মিলিয়ন শেয়ার ২৫ থেকে ২৮ ডলারের মধ্যে বিক্রি করে ১.০৩ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চায়। খবর রয়টার্স।

২০২২ সালে অ্যাডোবির সঙ্গে ২০ বিলিয়ন ডলারের চুক্তি ইউরোপ ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রক বাধায় ব্যর্থ হওয়ার পর এটি ফিগমার জন্য একটি বড় মাইলফলক হতে যাচ্ছে। চলতি বছরের প্রথম তিন মাসে তাদের আয় ৪৬% বেড়েছে এবং নিট মুনাফা তিনগুণ হয়েছে।

প্রতিষ্ঠানটি "এফআইজি" প্রতীকে তালিকাভুক্ত হবে এবং বিটকয়েনে তাদের ইতিবাচক অবস্থান সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। মার্চ পর্যন্ত ফিগমা বিটওয়াইজ বিটকয়েন ইটিএফ-এ ৭০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং আরও ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিজাইন টুলস তাদের ব্যবসায় ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে প্রতিষ্ঠানটি সতর্ক করেছে।

ডিবিটেক/বিএমটি