চারটি ক্যামেরা নিয়ে মঙ্গলবার (২০ আগস্ট) ভারতের বাজারে অবমুক্ত হচ্ছে রিয়েলমি ৫। প্রথম ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেন্সর দিয়েই নয়; ক্রেতা টানতে মাত্র ১০ হাজারে ফোনটি বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন রিয়েলমির সিইও মাধব শেঠ। বাজার বিশ্লেষকরা মনে করছেন, ফোনটি কোনো না কোনো ভাবে হয়তো আগামী সপ্তাহেই বাংলাদেশের বাজারে আসবে। দাম পড়তে পারে ১৩ হাজার টাকা। আর এই ফোনটি দিয়ে শাওমি’র বাজারে হানা দিতে যাচ্ছে অপো’র সাব ব্র্যান্ড রিয়েলমি।
স্পেসিফিকেশনের দিক থেকে শাওমি-সহ অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে রিয়েলমি। এবার স্মার্টফোনের বাজারে আরও এক নতুন চমক আনতে চলেছে তারা। ভারতের বাজারে ফোন আনতে চলেছে। ক্রেতা টানতে ফোনের দাম ১০ হাজারের মধ্যেই রাখা হবে বলে জানিয়েছেন রিয়েলমির সিইও। ফোনের নাম রিয়েলমি ৫।
এদিকে ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছে, ফ্লিপকার্টে ফ্ল্যাশ সেলের মাধ্যমে ফোনের বিক্রি শুরু হবে। সাধারণ ও প্রো ভেরিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ফাইভ।
বাংলাদেশে রিয়েলমি’র কোনো অফিস না থাকলেও ডিস্ট্রিবিউটর চ্যানেলের মাধ্যমে এই ফোনটি বাংলাদেশের বাজারে ১৩ হাজার টাকায় পাওয়া যেতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
বাংলাদেশে রিয়েলমি’র একমাত্র পরিবেশক ইউনিয়ন গ্রুপের সহযেগি প্রতিষ্ঠান কম্পিউস্টার প্রাইভেট লিমিটেড। রিয়েলমি ৫ বাংলাদেশে বাজারজাত বিষয়ে ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির জানান বিষয়টি তিনি এখনই খোলাসা করতে চাচ্ছেন না। আনুষ্ঠানিক ভাবে গ্রুপের চিফ অপারেটিং অফিসার রিয়াজুল ইসলাম জানাবেন। তিনি এখন হজে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, বর্তমান স্মার্টফোনের বাজারের নিরিখে হয়তো ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর খুব একটা বিস্ময়কর নয়। কিন্তু এর আগে কোয়াড ক্যামেরা, অর্থাত্ মোট চারটি রিয়ার ক্যামেরা সেনসরের সমন্বয়ে ক্যামেরা ফোন ভারতের বাজারে আনেনি কোনও সংস্থা। তার উপর বেস ভেরিয়েন্টের ফোনের দামও রাখা হচ্ছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।
শুধু তাই নয়, রিয়েলমি ফাইভে থাকছে কোয়ালকোম চিপসেট। ভারতে এর আগে কোনও স্মার্টফোনে কোয়ালকোম চিপসেট ব্যবহার করা হয়নি বলে দাবি করেন দেশটির স্বাধীনতা দিবসের দিন টুইটারে রিয়েলমি ফাইভের ক্যামেরায় তোলা একটি ছবি পোস্ট করেন রিয়েলমি সিইও মাধব শেঠ। সেই ছবি থেকেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার বৈশিষ্ট্য স্পষ্ট হয়।