এবার মাস্ক তৈরি করছে অ্যাপল

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:৩১  
চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে অন্যান্য কোম্পানির মতো অ্যাপল সামগ্রী উৎপাদন সাময়িক বন্ধ রেখে মাস্ক তৈরিতে নেমেছে। খবর দ্য গার্ডিয়ান তাইওয়ানভিত্তিক এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারখানায় ইনফ্রারেড টেম্পারেচার পরিমাপক যন্ত্রপাতি ব্যবহার করা হবে যা দিয়ে সম্ভাব্য করোনাভাইরাস শনাক্ত করতে সক্ষম হবেন তারা। অ্যাপল সরবরাহকারী ইলেকট্রনিক্স সংস্থা ফক্সকন করোনা ভাইরাস প্রকট হওয়ায় চলতি মাসের শেষে দৈনিক ২০ লাখ সার্জিক্যাল মাস্ক উৎপাদন করতে চায়। ইতোমধ্যে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে।