অনার ২০০ সিরিজের ফার্স্টসেল শুরু
নতুন দুই ডিভাইস ‘অনার ২০০ এবং অনার ২০০ প্রো’ এর ফার্স্ট সেল শুরু করেছে স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনার। নতুন এই দুই ডিভাইস স্মার্টফোনপ্রেমীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছে তারা।
স্টুডিও হারকোর্ট ফিচারের আসা এআই পোট্রেইট মাস্টার ২০০ সিরিজের ‘অনার ২০০ প্রো’ এর দাম ৮৪ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটি দুই রঙের পাওয়া যাচ্ছে ওশান সায়ান এবং ব্ল্যাক।
এছাড়া অনার ২০০ সিরিজের আরো একটি স্মার্টফোন ‘অনার ২০০’ এর দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। এই ডিভাইসও পাওয়া যাবে দুই রঙের মুনলাইট হোয়াইট এবং ব্ল্যাক।
অনার বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা প্রি-বুকিংয়ের মাধ্যমে স্মার্টফোনটি কিনেছে তারা পাচ্ছেন গিফট এবং অফার হিসেবে অনার ২০০ এর সাথে অনার এয়ারবাড এক্স ৫ অথবা অনার চয়েস ওয়াচ। অনার ২০০ প্রো তে পাচ্ছেন ৫ হাজার টাকা ক্যাশব্যাক সঙ্গে অনার ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। আরো পাচ্ছেন ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ৬ মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। এছাড়া শর্ত সাপেক্ষে সর্বোচ্চ ১২ মাসের ০% ইএমআই সুবিধা, এক্সচেঞ্জ অ্যান্ড গেট ক্যাশব্যাক অফার। ‘অনার ২০০ এবং অনার ২০০ প্রো’ যারা মাত্র ৫০০০ টাকায় প্রি-বুকিং করেছে এবং ইএমআই করেছেন তারা প্রতিমাসে ৬৬৬৬ টাকা কিস্তি দিয়ে নির্দিষ্ট ব্যাংকের কার্ডে কিনতে পেরেছেন।যা







