বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

ঢাক‌া: জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বর্তমানে বন্ধ রয়েছে। তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, ওয়েবসাইটটি কতক্ষণ বন্ধ থাকবে এবং কখন পুনরায় চালু করা হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। […] The post বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | E

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
২২ অক্টোবর, ২০২৬ ২০:০০  

ঢাক‌া: জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বর্তমানে বন্ধ রয়েছে।

তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, ওয়েবসাইটটি কতক্ষণ বন্ধ থাকবে এবং কখন পুনরায় চালু করা হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিজ্ঞপ্তি, সার্কুলার, নীতিমালা ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়। ফলে ওয়েবসাইট বন্ধ থাকায় এসব তথ্য অনলাইনে পেতে সাময়িক অসুবিধা হতে পারে।

নিরাপত্তাজনিত সমস্যাটি সমাধানের পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

The post বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.