কিশোরগঞ্জে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেফতার

কিশোরগঞ্জ: জেলার কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত ১৮টি মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া (ঘোষপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজন ঘোষ ওই এলাকার হরি […] The post কিশোরগঞ্জে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কিশোরগঞ্জে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেফতার
২২ অক্টোবর, ২০২৬ ২০:০০  

কিশোরগঞ্জ: জেলার কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত ১৮টি মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া (ঘোষপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজন ঘোষ ওই এলাকার হরি ঘোষের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্তসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, তিনটি মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের বিশেষ অভিযানে সাজন ঘোষকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

The post কিশোরগঞ্জে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.