আবারও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো ইউরেনিয়াম

পাবনা: সড়ক পথে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো প্রথম ইউনিটের দ্বিতীয় চালান ইউরেনিয়াম। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৪টা ৫৬ মিনিটে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী […] The post আবারও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো ইউরেনিয়াম first appeared

আবারও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো ইউরেনিয়াম
২১ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

পাবনা: সড়ক পথে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো প্রথম ইউনিটের দ্বিতীয় চালান ইউরেনিয়াম।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে।

এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৪টা ৫৬ মিনিটে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর রওনা হয়।

সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিল এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালান জ্বালানিবাহী বিমান। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।

The post আবারও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলো ইউরেনিয়াম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.