তুলির আঁচরে জেগে ‘আলপনা গ্রাম’

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ছোট্ট একটি গ্রাম টিকইল। গ্রামটি শিল্পের উন্মুক্ত এক ক্যানভাস হিসেবে পরিচিত। এই গ্রামের প্রতিটি বাড়ির দেয়াল যেন রঙিন তুলির আঁচড়ে সেজে ওঠা, যেখানে ফুটে আছে নান্দনিক সব আলপনা। গ্রামবাসীদের এই অনন্য শিল্পচর্চার কারণে টিকইল দেশ-বিদেশে ‘আলপনা গ্রাম’ নামে পরিচিত। প্রধানত গৃহিণী ও গ্রামের মেয়েরাই এই আলপনা আঁকার কাজ করে থাকেন। প্রজন্মের […] The post তুলির আঁচরে জেগে ‘আলপনা গ্রাম’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তুলির আঁচরে জেগে ‘আলপনা গ্রাম’
২০ অক্টোবর, ২০২৬ ২২:০০  

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ছোট্ট একটি গ্রাম টিকইল। গ্রামটি শিল্পের উন্মুক্ত এক ক্যানভাস হিসেবে পরিচিত। এই গ্রামের প্রতিটি বাড়ির দেয়াল যেন রঙিন তুলির আঁচড়ে সেজে ওঠা, যেখানে ফুটে আছে নান্দনিক সব আলপনা। গ্রামবাসীদের এই অনন্য শিল্পচর্চার কারণে টিকইল দেশ-বিদেশে ‘আলপনা গ্রাম’ নামে পরিচিত। প্রধানত গৃহিণী ও গ্রামের মেয়েরাই এই আলপনা আঁকার কাজ করে থাকেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা তাদের নিজস্ব ঐতিহ্যকে রক্ষা করে চলেছেন। সাধারণত মাটির তৈরি বাড়িগুলোর দেয়ালেই এই নকশাগুলো আঁকা হয়। শুধু ঘরের বাহিরের দেয়াল নয়, রান্নাঘরসহ ঘরের প্রতিটি অংশেই আলপনার ছোঁয়া থাকে। সম্প্রতি টিকইল ঘুরে সেই বাহারি রঙের আলপনার ছবি ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

The post তুলির আঁচরে জেগে ‘আলপনা গ্রাম’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.