চট্টগ্রামে কুমারী পূজা: মহামায়ার রূপে সজ্জিত ৩ শিশু

চট্টগ্রাম: বাঙালি সনাতনীদের শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে চট্টগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে দেবী মহামায়ার রূপে সজ্জিত হয়েছেন ৩ শিশু। সোমবার (১৯ অক্টোবর) সকালে নগরীর পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজায় দেবীবন্দনা করেন হাজারো ভক্ত। পূজার শুরুতে কুমারীদের ফুল, চন্দন, বেলপাতা, তুলসি পাতা দিয়ে মন্ত্রপাঠ আর স্তুতিতে বন্দনা করা হয়। দুপুরে পূজা […] The post চট্টগ্রামে কুমারী পূজা: মহামায়ার রূপে সজ্জিত ৩ শিশু first appeared on Sarabangla | Breaking News | Sp

চট্টগ্রামে কুমারী পূজা: মহামায়ার রূপে সজ্জিত ৩ শিশু
১৯ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

চট্টগ্রাম: বাঙালি সনাতনীদের শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে চট্টগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে দেবী মহামায়ার রূপে সজ্জিত হয়েছেন ৩ শিশু।

সোমবার (১৯ অক্টোবর) সকালে নগরীর পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজায় দেবীবন্দনা করেন হাজারো ভক্ত।

পূজার শুরুতে কুমারীদের ফুল, চন্দন, বেলপাতা, তুলসি পাতা দিয়ে মন্ত্রপাঠ আর স্তুতিতে বন্দনা করা হয়। দুপুরে পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন। শাস্ত্রীয় বিধান অনুযায়ী আয়োজিত এ পূজায় কুমারীর মধ্যে সৃষ্টির আদি শক্তির প্রতীকী উপস্থিতি কল্পনা করে ভক্তরা প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করেন।

এবারের কুমারী পূজায় অংশ নেয় ছয় বছর বয়সি রাধেশ্রী দত্ত বৃন্দা, সাত বছর বয়সি অদিশ্রী কর ও এগারো বছর বয়সি ঋত্বিকা দাশ। রাধেশ্রী দত্ত বৃন্দা সেন্ট স্কলাস্টিকা’স কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রী, ঋত্বিকা দাশ সেন্ট জন‘স গ্রামার স্কুলের ছাত্রী এবং অদিশ্রী কর বিয়াম ল্যাবরেটরি স্কুলের ছাত্রী।

মন্দিরের অধ্যক্ষ শ্যামানন্দ দাশ জানান, তন্ত্রশাস্ত্র অনুযায়ী অনধিক ১৬ বছর বয়সি এবং ঋতুবতী হয়নি এমন কুমারী মেয়েকে পূজার বিধান রয়েছে। শাস্ত্রীয় বিধান অনুসরণ করেই এবার তিন কুমারীকে পূজা করা হয়েছে।

তিনি বলেন, কুমারী পূজায় জাতি, ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ নেই। দেবীজ্ঞানে যেকোনো বর্ণের কুমারী পূজনীয়। কুমারী পূজার দার্শনিক তাৎপর্য হলো পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। বিশ্বব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তির মাধ্যমে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি ও লয় সাধিত হচ্ছে, তা বীজাকারে কুমারীর মধ্যে নিহিত রয়েছে বলে ধর্মীয় দর্শনে বিবেচনা করা হয়।

কুমারী পূজার পাশাপাশি মহা অষ্টমীতে মন্দিরে মন্দিরে দেবীর বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। ভক্তরা ফুল, বেলপাতা ও অর্ঘ্য নিবেদন করে দেবীর আশীর্বাদ কামনা করেন। অনেকেই উপবাস ও ব্রত পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।

The post চট্টগ্রামে কুমারী পূজা: মহামায়ার রূপে সজ্জিত ৩ শিশু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.