হাম ও হামের উপসর্গে ২১৯ দিনে ১২০১ শিশুর মৃত্যু

ঢাকা: দেশে হাম ও হামের উপসর্গে চলতি বছরের ২১৯ দিনে ১ হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৪২ শিশু। রোববার (১৯ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ […] The post হাম ও হামের উপসর্গে ২১৯ দিনে ১২০১ শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাম ও হামের উপসর্গে ২১৯ দিনে ১২০১ শিশুর মৃত্যু
১৯ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: দেশে হাম ও হামের উপসর্গে চলতি বছরের ২১৯ দিনে ১ হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৪২ শিশু।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৪২ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৩৫ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ৩০৭ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫৫১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১৫৭ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৬৬৩ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪২ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ২০১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ৯৭ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

The post হাম ও হামের উপসর্গে ২১৯ দিনে ১২০১ শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.