অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালের এমডি-চেয়ারম্যানকে ২২ বছর কারাদণ্ড
ঢাকা: সেবা রফতানির আড়ালে আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠানের মাধ্যমে ৪৬৩ কোটি টাকার বেশি অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদারকে মোট ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৯২৬ কোটি ৭৪ লাখ টাকার বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক […] The post অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালের এমডি-চেয়ারম্যানকে ২২ বছর কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking

ঢাকা: সেবা রফতানির আড়ালে আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠানের মাধ্যমে ৪৬৩ কোটি টাকার বেশি অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদারকে মোট ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৯২৬ কোটি ৭৪ লাখ টাকার বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক প্রসিকিউটর জানান, অর্থপাচারের দায়ে দুই আসামিকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ, অর্থাৎ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের প্রত্যেককে আরও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে আদালত আরও বলেছেন, নির্ধারিত ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড পরিশোধ না করলে আসামিদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।
মামলাটিতে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে সেবা রফতানির নামে অর্থপাচারের অভিযোগ আনা হয়। রায়ে দুই আসামির বিরুদ্ধে অর্থপাচার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে সাজা ঘোষণা করা হয়েছে।
The post অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালের এমডি-চেয়ারম্যানকে ২২ বছর কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





