১২ আগস্ট থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না

আন্তর্জাতিক আকাশে চীনের তৈরি সি-৯১৯ উড়োজাহাজ

  • চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সি-৯১৯ বিমানটি প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করছে।
    আন্তর্জাতিক আকাশে চীনের তৈরি সি-৯১৯ উড়োজাহাজ
    ১৯ জুলাই, ২০২৬ ১৬:২৮  

    বিশ্বের বাণিজ্যিক বিমান চলাচল ও বিমান নির্মাণ প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ (C919) এবার আন্তর্জাতিক আকাশে ডানা মেলতে যাচ্ছে। এই পদক্ষেপকে দেশটির এভিয়েশন খাতের প্রযুক্তিগত স্বনির্ভরতার এক বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

    ১৯ জুলাই, রবিবার এয়ার চায়না আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সময়সূচি ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে।

    বিজ্ঞপ্তিতে এয়ার চায়না জানিয়েছে, চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ আগামী ১২ আগস্ট থেকে প্রথমবার আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। নতুন এই রুটে চীনের রাজধানী বেইজিং ও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের মধ্যে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালিত হবে।

    বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৩টায় উড্ডয়ন করে ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে উলানবাটোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উলানবাটোর থেকে ছেড়ে রাত ৮টা ৩৫ মিনিটে বেইজিংয়ে নামবে। চীনের বাণিজ্যিক বিমান চলাচল খাতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত এই বিমানটির আন্তর্জাতিক রুটে যাত্রা দেশের নিজস্ব উড়োজাহাজ নির্মাণ সক্ষমতার অগ্রগতিকে বিশ্বমঞ্চে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করবে। 
    //ডিবিটেক/ সিনহুয়া/এনএন//