পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ২ দিনব্যাপী জাতীয় ড্যাশবোর্ড কর্মশালা সম্পন্ন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ২ দিনব্যাপী জাতীয় ড্যাশবোর্ড কর্মশালা সম্পন্ন
২৪ মে, ২০২৬ ২০:০৮  

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে জাতীয় ড্যাশবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এটুআই (a2i)। কর্মশালায় মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের ১৯ জন কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মনিরুল ইসলাম।

দুই দিনের এই সেশনে জাতীয় ড্যাশবোর্ডের মূল ধারণা, ব্যবহারিক দিক এবং এটি বাস্তবায়নের প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন এটুআই-এর সিনিয়র কনসালটেন্ট (ডেটা) মোঃ আনোয়ারুল আরিফ খান। পুরো সেশনটি ফ্যাসিলিটেট করেন এটুআই-এর জুনিয়র কনসালটেন্ট মোঃ আশরাফুল ইসলাম।

কর্মশালার প্রাথমিক ধাপে চিহ্নিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক ও সেবা সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে অংশগ্রণকারীরা হাতে-কলমে কাজ করেন। তারা মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের ডেটা ভিজ্যুয়ালাইজ করে ড্যাশবোর্ড তৈরি করেন। এই ড্যাশবোর্ড ব্যবহারের মাধ্যমে কীভাবে মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ, কাজের অগ্রগতি মূল্যায়ন এবং দ্রুত তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়- সে বিষয়ে কর্মকর্তারা বাস্তবমুখী ধারণা লাভ করেন।

/ডিবিটেক/ এআই/ ইকে/