১.২ বিলিয়ন ডলারে ডাউনডিটেক্টর-স্পিডটেস্ট কিনল অ্যাকসেনচার

১.২ বিলিয়ন ডলারে ডাউনডিটেক্টর-স্পিডটেস্ট কিনল অ্যাকসেনচার
৪ মার্চ, ২০২৬ ১৬:৫৯  

ইন্টারনেটের গতি মাপার টুল ‘স্পিডটেস্ট’ এবং ওয়েবসাইটের অবস্থা পর্যবেক্ষণের প্ল্যাটফর্ম ‘ডাউনডিটেক্টর’-এর মালিকানা বদল হয়েছে। প্রযুক্তি মিডিয়া কোম্পানি জিফ ডেভিস তাদের মূল সংস্থা ওকলার আওতাধীন কানেক্টিভিটি বিভাগ ১.২ বিলিয়ন ডলার নগদে বিক্রি করে দিয়েছে আয়ারল্যান্ডভিত্তিক প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেনচারের কাছে। খবর এনগ্যাজেট।

মঙ্গলবার (৩ মার্চ) এই চুক্তি চূড়ান্ত হয়। জিফ ডেভিস ২০১৪ সালে মাত্র ১ কোটি ৫০ লাখ ডলারে ওকলা কিনেছিল। ৫জি সম্প্রসারণ ও মহামারিকালীন ইন্টারনেট চাহিদা বৃদ্ধির ফলে কানেক্টিভিটি বিভাগ ২০২৫ সালে ২৩ কোটি ১০ লাখ ডলার রাজস্ব আয় করেছে, যা জিফ ডেভিসের মোট আয়ের ১৬ শতাংশ।

এই বিক্রির অর্থ জিফ ডেভিস তাদের মূল ব্র্যান্ড আইজিএন, ম্যাশেবল ও এভরিডে হেলথ-এ মনোযোগ দিতে ব্যবহার করবে।

অ্যাকসেনচারের প্রধান নির্বাহী জুলি সুইট জানিয়েছেন, ওকলা অধিগ্রহণের মাধ্যমে তারা গ্রাহকদের এআই-ভিত্তিক রূপান্তরের জন্য প্রয়োজনীয় ‘এন্ড-টু-এন্ড নেটওয়ার্ক ইন্টেলিজেন্স সার্ভিস’ দিতে সক্ষম হবে।

আপাতত ডাউনডিটেক্টর ও স্পিডটেস্ট আগের মতোই চলবে। আগামী কয়েক মাসের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হবে বলে জানিয়েছে উভয় পক্ষ।

ডিবিটেক/বিএমটি