স্যামসাংয়ের রমজান ক্যাশব্যাক ক্যাম্পেইন: এআই অ্যাপ্লায়েন্সে দ্বিগুণ আনন্দ
পবিত্র রমজান মাস উপলক্ষে স্যামসাং বাংলাদেশ ঘোষণা করেছে বিশেষ ক্যাশব্যাক অফার। এআই–প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের নির্দিষ্ট মডেল কিনলে গ্রাহকেরা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। ঘরের কাজ আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবং দৈনন্দিন ব্যবহারে এআই প্রযুক্তি সহজলভ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বছরের রমজান ক্যাম্পেইনের মূল আকর্ষণ স্যামসাংয়ের এআই–চালিত আধুনিক পণ্য। মডার্ণ পরিবারগুলোকে আরও স্মার্ট, সহজ ও বিদ্যুৎ–সাশ্রয়ী জীবনযাপনের অভিজ্ঞতা দেওয়াই এ ক্যাম্পেইনের উদ্দেশ্য। টেলিভিশন সেগমেন্টে এসেছে নিও কিউএলইডি ৮কে, কিউএলইডি, ওএলইডি, ইউএইচডি, এফএইচডি ও এইচডি সিরিজের বিভিন্ন মডেল, যার স্ক্রিন সাইজ ৩২ থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত। এসব টিভিতে রয়েছে ভিশন এআই, এআই এনার্জি সেভিং মোড এবং স্মার্টথিংস কানেক্টিভিটি, যা উন্নত ভিউয়িং অভিজ্ঞতার পাশাপাশি বিদ্যুৎ খরচ কমাতে সহায়তা করবে।
রেফ্রিজারেটরের ক্ষেত্রে স্যামসাং এনেছে ‘বিস্পোক এআই’ লাইনআপ। এতে ব্যবহৃত স্পেসম্যাক্স প্রযুক্তি বেশি সংরক্ষণক্ষমতা নিশ্চিত করে। স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে ফ্রিজ সহজেই নিয়ন্ত্রণ করা যায় এবং এআই এনার্জি মোড কুলিং সক্ষমতা ঠিক রেখে বিদ্যুৎ খরচ কমায়।
ইন্টেলিজেন্ট কিচেন অভিজ্ঞতা সম্পূর্ণ করতে স্যামসাংয়ের এআই ওয়াশিং মেশিনে রয়েছে স্মার্ট অটোমেশন সুবিধা। উন্নত সিস্টেম কাপড়ের ধরন, ডিটারজেন্টের পরিমাণ ও পানির স্তর নিজে থেকেই শনাক্ত করতে পারে। এতে ২৪টি কাস্টমাইজড ওয়াশ সাইকেল রয়েছে, যা বিভিন্ন ধরনের কাপড়ের জন্য উপযোগী। এআই ইকোবাবল প্রযুক্তি শক্তিশালী ফেনা তৈরি করে, যা কাপড়ের গভীরে গিয়ে দ্রুত ময়লা পরিষ্কার করে। হাইজিন স্টিম প্রযুক্তি ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়া দূর করে কাপড়কে আরও নিরাপদ রাখে।
ক্যাশব্যাক অফার প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “রমজান উপলক্ষে আমাদের এআই–সমৃদ্ধ পণ্যে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিতে পেরে আমরা আনন্দিত। এ সময় পরিবার একসঙ্গে বেশি সময় কাটায়, ঘরের ব্যস্ততাও বাড়ে। ‘কম্প্যানিয়ন টু এআই লিভিং’ ভিশনের মাধ্যমে আমরা এমন প্রযুক্তি দিতে চাই, যা মানুষের প্রয়োজন বুঝে স্মার্টভাবে কাজ করবে।”
স্যামসাংয়ের এ রমজান ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। মডেলভেদে ক্যাশব্যাকের পরিমাণ ভিন্ন হবে। অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা স্যামসাং বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজে ভিজিট করতে পারবেন।
ডিবিটেক/এসএ/ইকে







