দেশের বাজারে উইয়োফ্লাই

দেশের বাজারে উইয়োফ্লাই
২ মার্চ, ২০২৬ ২১:৪৭  

বর্তমান সময়ে স্মার্ট লাইফস্টাইল ডিভাইসের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জেন-জি দের কাছে স্মার্ট লাইফস্টাইল এখন একটা ফ্যাশনের মতো। এমন বাস্তবতায় বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই উন্মোচন করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত শীর্ষ আইসিটি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।

প্রযুক্তিপ্রেমীদের জন্য আধুনিক ডিজাইন ও কার্যকর পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি বিভিন্ন ক্যাটাগরির পণ্য নিয়ে ব্র্যান্ডটি বাংলাদেশের প্রযুক্তি মার্কেটে যাত্রা শুরু করেছে।

২মার্চ, সোমবার, গ্লোবাল ব্র্যান্ড এর পক্ষ থেকে জানানো হয়েছে, উইয়োফ্লাই-এর পণ্য ক্যাটাগরি তালিকায় দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে স্টাইলিশ স্মার্টওয়াচ, প্রিমিয়াম সাউন্ডের ব্লুটুথ স্পিকার, দীর্ঘসময়ে ব্যবহারযোগ্য ওয়্যারলেস হেডফোন এবং আরামদায়ক ফিটের ওয়্যারলেস ইয়ারবাডস এর মত টেক এক্সেসরিজ। পারফরম্যান্স, নান্দনিকতা এবং ব্যবহারিক সুবিধার সমন্বয়ে পণ্যগুলো আধুনিক ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। গ্যাজেটগুলো গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে পাওয়া যাবে। 

ডিবিটেক/এআর/ইকে