২০২৬ সালে নিনটেন্ডো: গেম, সিনেমা ও পোকেমন উৎসবের বছর

২০২৬ সালে নিনটেন্ডো: গেম, সিনেমা ও পোকেমন উৎসবের বছর
৫ জানুয়ারি, ২০২৬ ১৯:৫৭  

নিনটেন্ডোর জন্য ২০২৬ সাল হতে যাচ্ছে ব্যস্ত ও তাৎপর্যপূর্ণ। নিনটেন্ডো সুইচ ২–এর দ্বিতীয় বছরে কোম্পানিটি নিয়মিত গেম প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখবে, পাশাপাশি বড় পর্দা ও বিশেষ উদ্‌যাপনেও নজর দেবে। খবর আইজিএন।

বছরের শুরুতেই অ্যানিমাল ক্রসিং: নিউ হরাইজনস–এর বড় আপডেট ও নিনটেন্ডো সুইচ ২ সংস্করণ আসছে, এরপর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সুইচ ২ এক্সক্লুসিভ মারিও টেনিস ফিভার। 

মার্চে পোকেমন পোকোপিয়া গেমের মাধ্যমে পোকেমন ও নির্মাণধর্মী গেমপ্লের মিশ্রণ দেখা যাবে। 

বসন্তে আসছে সুপার মারিও ব্রাদার্স ওয়ান্ডার–এর উন্নত সংস্করণ, যার সময়ের সঙ্গে মিলিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নতুন মারিও সিনেমা। বছরের দ্বিতীয়ার্ধে ফায়ার এমব্লেম, রিদম হেভেন ও একাধিক তৃতীয় পক্ষের বড় গেম যুক্ত হবে তালিকায়। 

সবচেয়ে বড় আকর্ষণ পোকেমন সিরিজের ৩০তম বার্ষিকী, যা নতুন মূলধারার গেম ঘোষণার সম্ভাবনা তৈরি করেছে। সব মিলিয়ে, ২০২৬ সাল নিনটেন্ডো ভক্তদের জন্য স্মরণীয় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

ডিবিটেক/বিএমটি