নতুন বছরের প্রথম প্রান্তিকে আসছে দারুণ সব ভিডিও গেম
২০২৬ সালটি হতে যাচ্ছে ভিডিও গেমের জন্য অসাধারণ একটি বছর। নিনটেন্ডো সুইচ ২-এর প্রথম পূর্ণাঙ্গ বছর হিসেবে আরও অনেক নতুন গেম ঘোষণার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহু প্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো ৬ মুক্তি পেলে সেটি হবে বিনোদনজগতের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মোচন। জনপ্রিয় সব ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে আসছে অনেক নতুন টাইটেল। খবর গেমস্পট।
২০২৬ সালের গেমগুলোর মাসভিত্তিক সূচি প্রকাশ করেছে গেমস্পট। যেসব গেমের সুনির্দিষ্ট তারিখ রয়েছে, সেগুলো মাস অনুযায়ী সাজানো হয়েছে, আর যেগুলোর শুধু ‘২০২৬’ উল্লেখ রয়েছে, সেগুলো আলাদা তালিকায় রয়েছে।
তালিকা অনুযায়ী, জানুয়ারি মাসে আসছে স্ট্রিটডগ বিএমএক্স, দ্য লিজেন্ড অব হিরোজ: ট্রেইলস বিয়ন্ড দ্য হরাইজন এবং কোড ভেইন ২-এর মতো শিরোনাম। ফেব্রুয়ারিতে থাকছে ডিউস এক্স রিমাস্টার্ড, নিওহ ৩, মারিও টেনিস ফিভার ও রেসিডেন্ট ইভিল রেকুইয়েম। মার্চ মাসে পাওয়া যাবে ফেটাল ফ্রেম II রিমেক, মনস্টার হান্টার স্টোরিজ ৩, ক্রিমসন ডেজার্ট এবং নতুন জেমস বন্ড গেম ০০৭ ফার্স্ট লাইট।
সারা বছর জুড়ে বড় বড় সিরিজের প্রত্যাবর্তন ও উচ্চাভিলাষী নতুন গেম- সব মিলিয়ে ২০২৬ হবে গেমারদের জন্য রোমাঞ্চকর এক সময়।
ডিবিটেক/বিএমটি







