চীনে ব্যবসায় বন্ধ করল সিনোপসিস

চীনে ব্যবসায় বন্ধ করল সিনোপসিস
৩০ মে, ২০২৫ ১৮:১৭  
৩০ মে, ২০২৫ ১৬:১৮  

মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ নীতির কারণে চীনে সব ধরণের বিক্রয় ও সেবা বন্ধ করেছে সেমিকন্ডাক্টর ডিজাইন সফটওয়্যার নির্মাতা সিনোপসিস। কোম্পানিটির চীনা কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ চিঠিতে জানানো হয়, ২৯ মে ২০২৫ থেকে এসব নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের নতুন নির্দেশনায় চীনকে সফটওয়্যার ও বিভিন্ন সেমিকন্ডাক্টর উপাদান সরবরাহে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু লাইসেন্সও বাতিল করা হয়েছে।

সিনোপসিস জানিয়েছে, তারা চীনে সব ধরনের নতুন অর্ডার বন্ধ করেছে এবং বিদ্যমান অর্ডার সরবরাহও স্থগিত করছে। এতে শুধু স্থানীয় গ্রাহক নয়, চীনে কাজরত বৈশ্বিক কোম্পানির কর্মীরাও ক্ষতিগ্রস্ত হবেন।

ক্যাডেন্স ও সিমেন্সের মতো সিনোপসিসও ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন সফটওয়্যারের শীর্ষ নির্মাতা। চীনের বাজারে এই তিন প্রতিষ্ঠানের সম্মিলিত অংশ ৭০% এর বেশি।

ডিবিটেক/বিএমটি