স্মার্ট ডেবিট কার্ড আনছে গুগল

১৮ এপ্রিল, ২০২০ ১৪:৫৯  
টেক জায়েন্ট অ্যাপলের ক্রেডিট কার্ডের সফল্য দেখে নিজস্ব ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল স্মার্ট ডেবিট কার্ড তৈরি করছে গুগল। এই কার্ডটি ব্যবহার করে ব্যবহারকারীকে অনলাইলেনে এবং খুচরা বাজার থেকে জিনিসপত্র কিনতে পারবে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল স্মার্ট ডেবিট কার্ড টি গুগলের অ্যাপের সাথে যুক্ত থাকবে যার মাধ্যমে সহজে কেনাকাটা পর্যবেক্ষণ, অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ দেখা বা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন। । সিআইটিআই এবং স্ট্যানফোর্ড ফেডারেল ক্রেডিট ইউনিয়ন সহ বিভিন্ন ব্যাংকের সাথে কো-ব্র্যান্ডেড হবে। গুগল পে বা জিপি বর্তমানে গ্রাহকদের সব ধরণের ক্রয়ে জন্য একটি ডেবিট কার্ড সরাসরি যুক্ত করে পিয়ার-টু-পিয়ার পেমেন্ট করতে সহায়তা করে।