রোববার বাজারে আসছে আইটেল ভি-১

১৪ মার্চ, ২০২০ ১২:০৩  
রোববার দেশে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বৈত সেলফি ক্যামেরর ৪জি ফোন অবমুক্ত করতে যাচ্ছে ট্র্যানসান। আইটেল ভি-১ ব্র্যান্ডের এই ফোনটি ছবি তোলার সময়ই সনাক্ত করতে পারবে। জানাগেছে, ফোনটির ডিসপ্লে বডির অনুপাত ৮০ শতাংশ। আর ডিসপ্লেটি পানিরোধী। ডিসপ্লে রেজ্যুলেশন হবে ১৫৬০ বাই ৭২০ পিক্সেল এবং ব্রাইটনেস ক্ষমতা ৫০০ এনআইটিএস। এছাড়াও সিমকার্ড চালু রাখাসহ ৮২০ ঘন্টা স্ট্যান্ডবাই সাপোর্ট পাওয়া যাবে। ২৪ ঘন্টা স্বাভাবিক ব্যবহার, ৪৫ ঘন্টা গান শোনা, ৮ ঘন্টা একটানা ভিডিও প্লে এবং ৭ ঘন্টা একটানা গেম পরিচালনা করা যাবে। পাতলা বডি, মাত্র ৮.৫ মিলিমিটার পুরু কিন্তু আগের চেয়ে অধিক শক্তিশালী। পাশাপাশি ফোনটিতে ব্যবহৃত হচ্ছে ২ জিবি র‌্যাম ও ৩২জিবি রম। ব্যবহৃত হয়েছে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। ফোনটি ট্রানসান হোল্ডিংসের গাজীপুর কারখানায় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেজওয়ানুল হক।