ফেসবুকের এআর অ্যাপ বন্ধ

১৪ মার্চ, ২০২০ ১৪:২৭  
ফেসবুক এমএসকিউআরডি অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফেস ফিল্টারিং অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ্লিকেশন উভয় স্টোর থেকে বন্ধ করেছে। ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এমএসকিউআরডি এআর প্রাথমিক ভাবে ফেসবুকের প্ল্যাটফর্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এখন আমরা এই অ্যাপটি বন্ধ করছি। গত শুক্রবার (১৩ মার্চ) ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। কর্তৃপক্ষ আরও জানান, আমাদের লক্ষ্য এখন স্পার্ক এআরের মাধ্যমে ফেসবুক পরিবারক যাতে তাদের নিজস্ব এআর এফেক্ট তৈরি করতে পারে এবং শেয়ার করতে পারে। ফেসবুক ব্যবহারকারীরা এখন সরাসরি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার এবং পোর্টালের মধ্যে এআর এফেক্টস খুজে পাবে।