ফেসবুকে সরাসরি ‘স্পুটিফাই’

১ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০২  
এখন থেকে ফেসবুক স্টোরিজে বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে স্পটিফাইয়ে শোনা পছন্দের গান। ফেসবুক বন্ধুদের সঙ্গে পছন্দের গান শোনার সুযোগ করে দিতে নিজেদের ‘শেয়ার’ ট্যাবে ইনস্টাগ্রাম এর মতো ফেসবুক’র নাম যুক্ত করে দিয়েছে মিউজিক স্টিমিংয়ে সাড়া জাগানো এই অনলাইন মাধ্যমটি। বিষয়টি নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট দিয়েছে স্পুটিফাই। https://twitter.com/Spotify/status/1167461976592642048  টুইটের তথ্য অনুযায়ী, মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই থেকে গান রেকর্ড না করেই সরাসরি গান শুনতে পারবে ফেসবুক ব্যবহারকারীরা। গান শোনার সময় ‘শেয়ার’ ট্যাবে ক্লিক করলেই ফেসবুক নামে আলাদা অপশন চালু হবে। নির্বাচন করলেই সরাসরি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিজ ফিচারে যুক্ত করা যাবে গানটি।