ফের ভিপি নুরের ফেসবুক আইডি হ্যাক

২৩ অক্টোবর, ২০১৯ ১৮:৪৭  
হ্যাকারদের কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। বুধবার (২৩ অক্টোবর) থেকে নুর তার ফেসবুক আইডিটি ব্যবহার করতে পারছেন না। তিনি জানিয়েছেন, বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে আমার আইডি হ্যাক হয়েছে। এরপর আর কোনোভাবেই আইডিতে প্রবেশ করতে পারছি না। প্রশিক্ষিত ব্যক্তিদের দিয়ে এসব করা হচ্ছে। এব্যাপারে তিনি আইনী পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ আমাদের আইডি হ্যাক করেছিল। তারাই এটা করে থাকতে পারে। এর আগে কোটা আন্দোলনের সংগঠক মশিউর ও বিন ইয়ামীন মোল্লার আইডি হ্যাক হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার আইডি হ্যাক করা হয়েছে।