টেলি সম্প্রচারে আসছে ফেসবুক

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০৩  
ব্যবহারকারীদের পোস্ট করা কনটেন্ট সরাসরি টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এজন্য প্লাটফর্মটিতে নতুন করে সম্প্রচার ডিভাইস সংযোজন করছে মার্কিন এই প্রতিষ্ঠানটি। শিগগির নতুন ডিভাইস সংযুক্তি প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন ফেসবুকের ভাইস চেয়ারম্যান অ্যান্ড্রো বোসওয়ার্থ। তিনি জানান, এ ডিভাইসের সাথে ক্যামেরা ও মাইক্রোফোন সংযুক্ত থাকবে। এটি যেকোনো টিভির সঙ্গে  জুড়ে দিয়ে ভিডিও চ্যাট করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। নতুন ডিভাইস সংযুক্তি প্রক্রিয়া শেষ হলেই ব্যবহারকারীদের পোস্ট করা কনটেন্টগুলো সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা যাবে। জানাগেছে, নতুন ডিভাইসটির সাথে কনটেন্ট সংযুক্তির জন্য ইতিমধ্যে নেটফ্লিক্স, ডিজনি ও এইচবিও এর সঙ্গে আলোচনা সেরে ফেলেছে ফেসবুক। এটা অনেকটা আমাজানের ফায়ার টিভি বা অ্যাপল টিভির মতো কাজ করবে।