জিমেইলে আসছে ব্লু টিক ফিচার

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:১৭  

নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো এবার ইমেইলে সেবা জিমেইলে যুক্ত হচ্ছে ব্লু টিক বা নীল রঙের চিহ্নের ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা যাচাই করা বা ভ্যারিফায়েড ব্র্যান্ড ও নাম চিনতে পারবেন।

খবরে বলা হয়, ওয়েব অ্যাপের পাশাপাশি ব্লু টিক সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএসেও পাওয়া যাবে। ফিচারটি জিমেইলের নিরাপত্তা আরও জোরদার করবে বলে দাবি গুগলের।

এছাড়া জিমেইলে ইনবক্সে প্রেরকের নামের পাশে প্রকৃত কোম্পানির লোগো দেখা যাবে, যা ব্যবহারকারীদের ফিশিং স্ক্যাম ও প্রতারণামূলক ইমেইল থেকে রক্ষা করতে সাহায্য করবে।

ডিবিটেক/বিএমটি