জার্মানীতে নিষিদ্ধ হলো উবার

১৯ ডিসেম্বর, ২০১৯ ২২:৪৩  
জার্মানীর আদালত দেশটিতে উবার নিষিদ্ধ করেছে। ভাড়া করা গাড়িতে গ্রাহকদের পরিবহন সেবা দেয়ার প্রয়োজনীয় লাইসেন্স না থাকার কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। তবে বৃহস্পতিবার স্থানীয় আদালত জানিয়েছে, এ বিষয়ে আপিল করার সুযোগ পাবে উবার। আদালত জানিয়েছে উবার যেহেতু ভাড়া করা গাড়িতে গ্রাহকদের সেবা দেয় সেহেতু এটি কম্পিটিশন রুলস ভঙ্গ করেছে। একারণে এটি অবৈধ। এ বিষয়ে উবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি