জনপ্রিয় অ্যাপে যুক্ত হচ্ছে করোনা

২৯ মার্চ, ২০২০ ০৮:০২  
অ্যাপ থেকে করোনাভাইরাসের তথ্য সংগ্রহ এবং ব্যবহারকারীর ঝুঁকি মাপার সুবিধা চালু করা হয়েছে। ইতোমধ্যেই বিকাশ ও নগদের মতো মোবাইল অ্যাপ্লিকেশনে করোনাভাইরাসের তথ্য দেওয়া ও গ্রাহকের কাছ থেকে তথ্য জোগাড়ের চেষ্টা করছে। রোববার থেকে গ্রামীণফোন, রবিসহ আরো কয়েকটি জনপ্রিয় অ্যাপের মধ্যেও এ সংক্রান্ত একটি লিংকটি যুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই লিংকে গিয়ে অ্যাপ ব্যবহারকারীরা একদিকে যেমন করোনা বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানাতে পারবেন, একইসঙ্গে গ্রাহকের তথ্যও একই প্রক্রিয়ায় সংগ্রহ করবে সরকার। অ্যাপটির মাধ্যমে স্বেচ্ছাসেবীর মাধ্যমে তথ্য জোগাড় করা এবং গ্রাহকও নিজের করোনা আক্রান্তের ঝুঁকিও মেপে নিতে পারবেন। সে লক্ষ্যেই শনিবার (২৮ মার্চ) বিকেলে দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রতিষ্ঠান বিকাশের অ্যাপের করোনার ইনফো নামের আরেকটি অ্যাপের একটি ইন্টারফেস যুক্ত করা হয়েছে। সূত্রমতে, অ্যাপগুলো থেকে এ তথ্য সংগ্রহ পর্যালোচনা করে করোনা প্রতিরোধে আইসিটিকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে করণীয় ঠিক করা হবে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে থাকা অ্যাক্সেস টু ইনফরমেশন বা এটুআই এবং সরকারের কয়েকটি সংস্থা মিলে এই উদ্যোগ নিয়েছে।