চাঁদের টয়লেট ডিজাইনে সহায়তা চায় নাসা

২৬ জুন, ২০২০ ০১:৪০  
২০২৪ সাল নাগাদ নাসার প্রোজেক্ট আর্টেমিসের ফলে চাঁদে প্রথম নারী এবং পরে পুরুষের পদচারনা দেখা যাবে। এই উচ্চাকাঙ্খী প্রকল্পের জন্য বিশাল পরিমানে প্রস্তুতির প্রয়োজন হয় এবং ছোট্ট প্রয়োজনীয় অংশও বাদ দেয়া যায় না। খবর এনগ্যাজেট। উদাহরণ হিসেবে টয়লেটের কথা বলা যেতে পারে। চ্যালেঞ্জিং পরিবেশে নভোচারীদের প্রয়োজনীয় কাজটি করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ করতে হবে। আর এই কাজটি সহজ করার জন্য সহায়তা চেয়েছে নাসা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইতিমধ্যে স্পেস টয়লেট রয়েছে। তবে নাসা টয়লেটটি আরও ছোট, অধিক কার্যকরী এবং মাইক্রোগ্রাভিটি এবং লুনার গ্রাভিটিতে কাজ করবে এমন উদ্ভাবন করতে চায়। ইনোভেশন নেটওয়ার্ক হিরোএক্স এর মাধ্যমে এই টয়লেটের ডিজাইন জমা দেয়া যাবে, যে প্রতিযোগিতাটি নাসা নিজেই ব্যবস্থাপনা করে। যার আইডিয়া গৃহীত হবে তার জন্য থাকছে ৩৫ হাজার ডলার পুরস্কার। ডিবিটেক/বিএমটি