গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে প্লেস্টেশন

৩ ডিসেম্বর, ২০১৯ ২২:১৩  
বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ভিডিওগেম হোম কনসোল ব্র্যান্ড হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পেয়েছে প্লেস্টেশন। এ পর্যন্ত ডিভাইসটি ৪৫ কোটি এক লাখ ৯০ হাজার ইউনিট বিক্রি হয়েছে। খবর আইজিএন। ১৯৯৪ সালের ৩ ডিসেম্বর জাপানে অরিজিনাল কনসোল বিক্রি শুরু থেকে চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত বিক্রিত প্লেস্টেশন ইউনিটের বিচারে এই স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। মঙ্গলবার টোকিওতে প্লেস্টেশনের ২৫তম বার্ষিকীতে এই মাইলফলকের বিষয়টি ঘোষণা করা হয়। ডিবিটেক/বিএমটি