কর্মী নিয়োগে রেকর্ড করলো দারাজ!

১৭ অক্টোবর, ২০১৯ ১২:৩৭  
দেশের র্শীষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) দ্বিতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছে ইলেভেন ইলেভেন (১১.১১) সেল ক্যাম্পেইন। আর এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রায় ১,৫০০ জন কর্মী নিয়োগ করেছে। আসন্ন ক্যাম্পেইনটিতে ক্রেতা বা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই দারাজের এই উদ্যোগ। উল্লেখ্য, ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট যা অ্যামাজন প্রাইম ডে-এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়। দেশের ইতিহাসে এই প্রথম এক দিনের একটি ক্যাম্পেইন উপলক্ষ্যে বিপুল পরিমাণ জনশক্তি নিয়োগ করে রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।