ইউটিউবে বিভ্রাট

১২ নভেম্বর, ২০২০ ১৫:৫১  
সাত সকালে ইউটিউবে ঢুকতে সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। টুইটারে এ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে কয়েক ঘণ্টার মধ্যে সমস্যা কাটিয়ে উঠে ইউটিউব কর্তৃপক্ষ। দ্য ভার্জ জানায়, বৃহস্পতিবার সকালে ইউটিউবে এ বিভ্রাট তৈরি হয়। ব্যবহারকারীরা ভিডিও অ্যাকসেস পাচ্ছিলেন না। সঙ্গে সঙ্গে টুইটে এই সমস্যার কথা তুলে ধরেন অনেকে। তবে কয়েক ঘণ্টার মধ্যে মিটে যায় সমস্যা। ফের স্বাভাবিক ছন্দে ফেরে ইউটিউব। ইউটিউবের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, ‘আমরা ফিরেছি, এই সমস্যার জন্য দুঃখিত। সমস্ত ডিভাইস থেকেই আগের মতো ইউটিউব দেখা যাবে।’ তারা আরও জানায়, ‘সমস্যার সম্পূর্ণ সমাধান হয়েছে। এই গোটা প্রক্রিয়া চলাকালীন ব্যবহারকারীরা ধৈর্য রাখায় ইউটিউব সার্ভিসেস কৃতজ্ঞ।’