আসছে অনার ভি৩০ ও ভি৩০ প্রো
আগামী মাসে (নভেম্বরে) ৫জি সংস্করণে অনার ভি৩০ ও ভি৩০ প্রো বাজারে আসবে। প্রযুক্তিবিষয়ক পোর্টাল ম্যাশবেল-কে বিষয়টি নিশ্চিত করেছেন অনারের প্রেসিডেন্ট ঝাও মিং।
তিনি জানিয়েছেন, বাজারে অনার ভি২০ এর উত্তরসূরি হয়ে আসবে ভি৩০। অনার ভি২০ বিশ্ব বাজারে অনার ভিউ ২০ হিসেবেও পরিচিত।
অনার ভি৩০ প্রো-তে থাকবে ফ্ল্যাগশিপগ্রেডেড ৭ ন্যানোমিটার ভিত্তিক কিরিন ৯৯০ ৫জি চিপসেট। ফোনটি স্ট্যান্ড অ্যালোন আর নন স্ট্যান্ড অ্যালোন মডেলের সঙ্গে আসবে। এ ছাড়া আনুষ্ঠানিকভাবে আর কিছু জানায়নি ঝাই মিং।
কিন্তু গত মাসে ইন্টারনেটে লিক হয়ে আসে ফোনের একটি লাইভ ইমেজ। ছবিতে ডুয়াল পাঞ্চ-হোল সেলফি থাকতে দেখা গেছে। সম্প্রতি আরেকটি লিকে দেখিয়েছে যে ভি৩০ প্রো পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে আসবে যার মধ্যে থাকতে পারে ৬০ এমপি প্রাথমিক সেন্সর। এছাড়াও ফোনে থাকতে পারে ৪০ ওয়াট সুপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
ডিজিবাংলা/প্রান্ত