অগ্নিকাণ্ডের কবলে স্যামসাং

৯ মার্চ, ২০২০ ১৯:৩৩  
অগ্নিকাণ্ডের কবলে পড়লেও সেমিকন্ডাক্টর উৎপাদনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। কারখানাটির ‘বর্জ্য পানি নিষ্কাশন’ অংশে আগুন ধরেছিল বলে জানিয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি। তবে এতে উৎপাদন অংশের কোনো ক্ষতি হয়নি। এর আগে রোববার রাতে দক্ষিণ কোরিয়ার সিউলের হোয়াসেং অঞ্চলে অবস্থিত স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানির সেমিকন্ডাক্টর নির্মাণ কারখানায় আগুণ লাগে। আগুন সোমবার সকাল নাগাদ পুরোপুরিভাবে নিভিয়ে ফেলা সম্ভব হয়।