দাম্মাম ও রিয়াদগামী বিমানের ফ্লাইট স্থগিত
ঢাকা: সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) রাতে হামলার ঘটনার প্রেক্ষিতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে […] The post দাম্মাম ও রিয়াদগামী বিমানের ফ্লাইট স্থগিত first appeared on Sarabangla | Breaking News | Sports

ঢাকা: সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) রাতে হামলার ঘটনার প্রেক্ষিতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা-দাম্মাম রুটের আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের নির্ধারিত সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। এছাড়া সার্বিক বিমান হামলা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ রুটের সকল ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্থগিত ফ্লাইটসমূহের সংশোধিত যাত্রাসূচি ও পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে।
অন্যদিকে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
The post দাম্মাম ও রিয়াদগামী বিমানের ফ্লাইট স্থগিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





