ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরল
বেনাপোল: কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, দুই বছর আগে রাতের আঁধারে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালরা ৬ বাংলাদেশি পাসপোর্ট ছাড়া ভারতে নিয়ে যান। পরে তারা ভারতের বিভিন্ন স্থানে […] The post ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরল first appeared on Sarabangla | Breaking News | Sports | Ent

বেনাপোল: কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, দুই বছর আগে রাতের আঁধারে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালরা ৬ বাংলাদেশি পাসপোর্ট ছাড়া ভারতে নিয়ে যান। পরে তারা ভারতের বিভিন্ন স্থানে কাজ করেন।
একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেদেশের পুলিশ তাদেরকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। কারাভোগ শেষে তাদের দেশে পাঠানো হয়।
তিনি আরও জানান, বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি সুনামগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায়।
The post ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





