টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ

গাজীপুরের টঙ্গীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। এরা হলেন, লাল চান মিয়া (৪৪), তার স্ত্রী নাসিমা খাতুন (৪০) ও তাদের মেয়ে তানিশা আক্তার (১৬)। বুধবার (২১অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গী চেরাগ আলী ভাদাম রোড মাদ্রাসা মার্কেটের পাশে একটি দুতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন […] The post টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ
২১ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

গাজীপুরের টঙ্গীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। এরা হলেন, লাল চান মিয়া (৪৪), তার স্ত্রী নাসিমা খাতুন (৪০) ও তাদের মেয়ে তানিশা আক্তার (১৬)।

বুধবার (২১অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গী চেরাগ আলী ভাদাম রোড মাদ্রাসা মার্কেটের পাশে একটি দুতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

দগ্ধ দম্পতির বড় মেয়ে বিউটি আক্তার জানান, তারাও পাশাপাশি এলাকায় থাকেন। সকালে খবর পান, তার বাবা-মায়ের বাসায় বিস্ফোরণে আগুন ধরে গেছে। বাসায় থাকা ৩ জনই পুড়ে গেছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে তিনি হাসপাতালে এসে দগ্ধদের দেখতে পান।

তিনি আরও জানান, ওই বাসায় তিতাসের গ্যাস রয়েছে। তবে পাশাপাশি গ্যাস সিলিন্ডারেও ব্যবহার করেন। তাদের ধারণা, লিকেজের কারণে বাসায় গ্যাস জমে ছিল। সেই গ্যাস থেকেই বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, লাল চনের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ ও তানিশার ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। সবারই অবস্থা আশঙ্কাজনক।

তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুপসি কুড়িপাড়া গ্রামে। ওই দম্পতি স্থানীয় একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করেন। আর তানিশা স্কুলে লেখাপড়া করে।

The post টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.